September 28, 2026, 1:00 pm
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ঘুষ বাণিজ্যের ভাইরাল ভিডিওটি দুই বছর আগের, দাবি পিডিবির নির্বাহী প্রকৌশলীর সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইনি কাঠামোর দাবি কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

একাধিক মামলার আসামি, চিহ্নিত চাঁদাবাজ পবনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মতিঝিল বানিজ্যিক এলাকা থেকে চাঁদাবাজির চারটি মামলার আসামি পবন চন্দ্র দাস (৫০) কে চাঁদা আদায়ের টাকাসহ গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৯:১০ ঘটিকায় মতিঝিল বানিজ্যিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে চাঁদা আদায়ের ৯২০ টাকা উদ্ধার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থানার একটি টিম রাত্রিকালীন টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিঝিল পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বট গাছের বিপরীত পাশে ফুটপাতের বিভিন্ন দোকান হতে একজন ব্যক্তি জোরপূর্বক চাঁদা আদায় করছে।

এমন তথ্যের ভিত্তিতে রাত ০৯:২০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছে চাঁদা উত্তোলনরত অবস্থায় একজনকে গ্রেফতার করে। সে তার নাম পবন চন্দ্র দাস বলে জানায় ফুটপাত থেকে টাকা উত্তোলনের বিষয়ে গ্রেফতারকৃত পবন কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি এবং টাকা উত্তোলনের বৈধ কোন রশিদ দেখাতে পারেনি।

এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন দোকান থেকে আদায়কৃত ৯২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত পবনের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় চাঁদাবাজির একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পবন চাঁদা দাবী ও জোরপূর্বক চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় রুজু হওয়া আরো চারটি চাঁদাবাজির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST