November 23, 2026, 11:16 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ওসি শাহ কামাল আকন্দ ভালো কাজের জন্য আইজিপি পুরস্কার পেলেন

Reporter Name

প্রথম বাংলা – উত্তম ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ময়ম নসিংহের কোতোয়ালী মডেল থানা জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মাননা ও নগদ অর্থ পুরুস্কারপ্রাপ্ত হয়েছে এছাড়া কোতোয়ালি মডেল থানা পুলিশের ১নং ফাড়ির এসআই আজগর আলী ও কোতোয়ালি মডেল থানার এএসআই আমির হামজা শ্রেষ্ট হিসাবে পুরস্কার পেয়েছেন।রবিবার ১৬ জুলাই জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন মাসের জন্য উত্তম ও ভাল কাজের জন্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এই সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

পবিত্র ঈদ-উল ফিতরের দিন ময়মনসিংহে সংঘটিত চাঞ্চ ল্যকর এক অটোচালক ও এক রিক্সাচালক খুনের কয়েক ঘন্টার মধ্যে খুনের রহস্য উদঘাটনসহ ৩ জন সিরিয়াল কিলার গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। জুন/ ২০২৩ মাসে বিভিন্ন আভিযানিক সাফলতা ও আইন শৃঙ্খলা রক্ষার মানদন্ডে কোতোয়ালি মডেল থানাকে বাংলা দেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা আইজিপি কর্তৃক দেয়া কোতোয়ালী মডেল থানার ঐ অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের হাতে তুলে দেন।

কোতোয়ালি পুলিশ জানায়,গত ঈদুল ফিতরের দিন ভোর রাতে পৃথকভাবে অটো চালক ও রিকশা চালককে খুন করে খুনের কয়েক ঘন্টার মধ্যে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশ অভিযান চালি য়ে ৩ জন সিরিয়াল কিলারকে গ্রেফতারসহ ছিনিয়ে নেয়া অটো ও রিকশা উদ্ধার করে। এছাড়া জুন মাসে বিপুল সংখ্যক মাদকদ্রব্য উদ্ধার, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার, আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর অভিযানসহ একাধিক বিট পুলিশিং সভা করে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের এ সকল বিট পুলিশিং য়ের সভা করায় জনসচেতনতা সৃষ্টির ফলে অপরাধ কমে আসে।এ সব কর্মকাণ্ড বিশ্লেষণ করে জেলায় কোতোয়ালী মডেল থানাকে শ্রেষ্ট থানা বিবেচনা করে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া কোতোয়ালি মডেল থানা পুলিশের ১নং ফাড়ির এসআই আজগর আলী জুন মাসে বিপুল সংখ্যক ইয়াবা, বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করে। একইসাথে সাজাপ্রাপ্ত দুইজন সহ পরোয়ানাভুক্ত আরো একজনকে গ্রেফতার এবং আইন শৃংখলা নিয়ন্ত্রণ,সামাজিক অপরাধ কমিয়ে আনাসহ মিমাংসাযোগ্য অপরাধ কমিয়ে আনতে চলমান বিট পুলিশিং কার্যক্রমে কয়েকটি বিট পুলিশিং সভা করে।

এ সব কাজে তাকে জেলায় শ্রেষ্ট এসআই নির্বাচিত করা হয়। অপরদিকে কোতোয়ালি মডেল থানার এএসআই আমির হামজা জুন মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার,গ্রেফতারি পরোয়ানা তামিল,চুরি বা হারিয়ে যাওয়া বেশকিছু মোবাইল উদ্ধার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে সাহসী ভুমিকা পালন করে। আমির হামজা এ সব কর্মকাণ্ডে জেলায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড এবং কল্যাণ শেডে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম,শামীম হোসেন,ফাল্গুনী নন্দী,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির,কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST