July 22, 2026, 7:54 am
শিরোনামঃ
বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের নজির স্থাপন গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে : পুলিশ সুপার ময়মনসিংহ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে”মোবাইল কোর্ট, অর্থ দন্ড: ময়মনসিংহে কিশোরীকে ব্ল্যাকমেইল করে দীর্ঘ নির্যাতন: ভিডিও ফাঁসের পর জুয়েল গ্রেপ্তার, পলাতক ২ মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাজিপুরে শেখ রাসেল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অন্যরকম বিদ্যানিকেতনের সাফল্য

Reporter Name

নাবিউর রহমান (চয়ন) কাজিপুর প্রতিনিধিঃ– উপজেলা পর্যায়ে শেখ রাসেল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কাজিপুরের অন্যরকম বিদ্যানি কেতন স্কুল এন্ড কলেজের ছয়জন শিক্ষার্থী স্থান করে নিয়েছে। রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ আদর্শ একাডেমি স্কুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রচনা প্রতিযোগিতায় গ বিভাগে দ্বিতীয় হয়েছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাজিদ সরকার।খ বিভাগে তূতীয় স্থান পেয়েছে ষষ্ঠ শ্রেণির সাজিদ, গ বিভাগে তৃতীয় হয়েছে ১০ম শ্রেণির নাইম সরকার। খ বিভাগে ৩য় স্থান পেয়েছে সুমাইয়া খাতুন ৮ম শ্রেণি।

এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছে ৩য় শ্রেণির আরবী সুলতানা সখ। ২য় স্থান পেয়েছে ইবনে ছোয়াদ সুপ্ত। প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত বিচারক মন্ডলীর সদস্য উপজেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান,

আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার তহুরা খাতুন প্রমূখ।

এদিকে এই সাফল্যের বিষয়ে অন্যরকম বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইয়াছিন আলী জানান, আমরা সবেমাত্র সরকারিভাবে পাঠদানের অনুমতি পেয়েছি। বারো বছরের সাধনায় আমরা আজ এ অবধি আসতে পেরেছি। আশা করি সামনে আমাদের বিদ্যালয় আরও ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ।



Our Like Page
Developed by: BD IT HOST