August 3, 2026, 11:24 am
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কারাগার থেকে পালানো ৭৭০ আসামি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক

Reporter Name

খালেদ রায়হান, ঢাকা:

কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। ফাইল ছবি
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখনও গ্রেপ্তার যায়নি ৭০০ জনকে। আজ বুধবার সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ৫ আগস্টের পট পরিবর্তনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে ২২০০ আসামি পালিয়ে যায়। যাদের ১৫০০ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও আলোচিত মামলার আসামি। ৭৭০ জনকে গ্রেপ্তার করা যায়নি।

কারা মহাপরিদর্শক জানান, দেশের ৬৯ টি কারাগারের মধ্যে ১৭ টি কারাগার এখনো ঝুঁকিপূর্ণ। কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তাই প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ।

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন আসামিকে জেল হাজতে আনা–নেওয়ার সময়ও ঘটে হামলার ঘটনা।

কারা কর্তৃপক্ষের বক্তব্য, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের কারা অধিদপ্তরের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে এ কথা জানান কারা মহাপরিদর্শক।

তিনি বলেন, কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদের তা নিশ্চিত করা হচ্ছে। দেশের বেশকিছু কারাগারের অবকাঠামো এখনও দুর্বল, তা সংস্কারে কাজ করছে কারা কর্তৃপক্ষ।

কারারক্ষী কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।



Our Like Page
Developed by: BD IT HOST