October 24, 2026, 10:41 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কালারমারছড়ার ৬ ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

Reporter Name

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে সকালে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত ২ টি ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল চলে। ৭নং ওয়ার্ডের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে সাবেক মেম্বার রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জমির উদ্দিন।

বিকেলে ৬নং ওয়ার্ড কাউন্সিলে প্রার্থীদের মধ্যে কোন সমজোতা না হওয়ায় ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের মাধ্যদিয়ে কাউন্সিল শেষ হয় ৷ এতে সভাপতি মো রমিছ উদ্দিন, সাধারণ সম্পাদক ফোরকান আহমদ নির্বাচিত।

কাউন্সিলে তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে গত ২১ সেপ্টেম্বর (বুধবার) সকালে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ঝাকঁঝমকপূর্ণ এই সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার লিয়াকত আলী।

কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মেম্বার রশিদ আহমদের উদ্বোধনের মধ্যদিয়ে উক্ত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন,

প্রধান বক্তা ছিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী তারেক বিন ওসমান শরীফ।

অতিথি ছিলেন সেলিম চৌধুরী, সাবেক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী তোফায়েল আহমদ, হাসান বশির, আরো উপস্থিত ছিলেন, সরওয়ার আজিম, শ্রমিকলীগ সভাপতি মোস্তফাসহ কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST