August 2, 2026, 6:27 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে জোড়া খুন এক যুগ পর গ্রেপ্তার

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মূলহোতা হারুনুর রশিদকে প্রায় এক যুগ পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ উলিপুরের গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালে আব্দুল মজিদ এবং মোক্তার আলী নামের দুইজন খুন হন। এরই ধারাবাহিকতা য় সেসময় উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হারুনুর রশিদ প্রায় দীর্ঘ এক যুগ ধরে গ্রেপ্তারের ভয়ে দেশের বিভিন্ন জেলায় অবস্থান করছিল এবং কিছুদিন পরপর অবস্থান পরিবর্তন করছিল।

উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বনসহ গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে। একপর্যায়ে উলিপুর থানার একটি চৌকস দল চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করে তাকে নিয়ে আসে।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, উলিপুর থানার ২০১২ সালের জোড়া খুনের মামলার মূলহোতাকে পুলিশ ও র‍্যাবের যৌথ প্রচেষ্টায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST