November 22, 2026, 7:34 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাকেরগঞ্জে বসতঘরে ঢুকে মারধর করে শ্লীলতাহানি দ্রুত লুচ্চাকে গ্রেফতার করা হোক

Reporter Name

স্টাফ রিপোর্টার, বাকেরগঞ্জ বরিশাল:

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বসতঘরে স্বামীর সামনে মারধর ও শ্লীলতাহানি করার ঘটনা ঘটেছে।

২৩ জুন সোমবার বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার ভরপাশা ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জাহাঙ্গীর খানের স্ত্রী ভুক্তভোগী রিনা বেগম (৪৮)
মৃত শাহজাহান খানের পুত্র সাইদুল ইসলাম সহ দুজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাচক্র হচ্ছে, বাকেরগঞ্জ পৌর এলাকার ভরপাশা ৭নং ওয়ার্ড এলাকার মৃত শাহজাহান খানের পুত্র সাইদুল ইসলাম একই এলাকার জাহাঙ্গীর খানের স্ত্রী রিনা বেগম কে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ওই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এবং সবাইকে জানানোর হুমকী দেওয়ায় ঘটনার দিন বিকেল ৪টার দিকে রিনা বেগম কে তার বসতঘরে ঢুকে স্বামী জাহাঙ্গীর খানের সামনে এলোপাতাড়ি মারধর করতে থাকে। স্ত্রীকে বাঁচাতে অসুস্থ্য স্বামী এগিয়ে গেলে তাকেও মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

এক পর্যায়ে হাতে ধারালো ‘দা’ নিয়ে তেড়ে আসে সাইদুলের স্ত্রী বিথী বেগম (৩৮)। এতে উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় রিনা বেগম কে খুনের উদ্দেশ্যে ধারালো ‘দা’ দিয়ে মাথায় কোপ দেয় অভিযুক্ত সাইদুল। কিন্তু রিনা ‘দা’ ধরে ফেলায় তার হাতের দুই আঙুল কেটে যায়। ঘটনা টের পেয়ে প্রতিবেশিরা দৌঁড়ে এলে সাইদুল পালিয়ে যায়। যাওয়ার সময় যেকোনো সময় স্বমী-স্ত্রী দুজনকে মেরে ফেলার হুমকী দেওয়া হয়।

লিখিত অভিযোগ পাওয়ার পরেও স্থানীয় থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে কোনো ধরণের আইনি ব্যবস্থা গ্রহন না করায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় ভুক্তভোগীরা।

এবিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, এ বিষয়ে সকল ধরণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া আসামি আটকের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST