July 27, 2026, 6:48 pm
শিরোনামঃ
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলায় পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মামার বাড়িতে বেড়াতে এসে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। মামার বাড়িতে বেড়াতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে অর্থ চন্দ্র রায় নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের সোনাবর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অর্থ চন্দ্রের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামে। তিনি ওই গ্রামের কমল চন্দ্র রায়ের ছেলে।

নিহত শিশুর পরিবার জানায়, ৫ দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে মামা সোহাগ চন্দ্র রায়ের বাড়িতে যান। পূজার ছুটিতে তার মাসহ মামার বাড়িতে কাটান। মঙ্গলবার (১১ অক্টোরক) সকালে শিশুটি তার মামার বাড়ির উঠানে একাই খেলছিল। খেলতে খেলতে এক সময় সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটির স্বজনরা বাড়ির উঠানে তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করায় আশপাশের বাড়ির লোকজন শিশুটিকে খুঁজতে থাকেন।

এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটিকে দেখা মাত্র স্বজন ও এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে এবং রাজারহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক অর্থ চন্দ্রকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাকিরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন



Our Like Page
Developed by: BD IT HOST