October 25, 2026, 12:53 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের আলোচিত সেই শিক্ষিকা অবশেষে বরখাস্ত

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি

মোঃশাহজাহান খন্দকার

কতৃপক্ষের সামনে অন্যের সন্তানকে নিজের সন্তান হিসেবে উপস্থাপন করে মাতৃত্বকালীন ছুটি ভোগ করা প্রাথমিক বিদ্যালয়ের আলোচিত শিক্ষিকা আলেয়া সালমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

সম্প্রতি চাঞ্চল্যকর এ ঘটনাটি বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় নড়েচড়ে বসে জেলা শিক্ষা বিভাগ।

অনৈতিক কর্মকাণ্ডের জন্য আলোচিত ওই শিক্ষিকা আলেয়া সালমাকে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮এর (৩) ধারা মোতাবেক সরকারি চাকুরি থেকে সাময়িক বরখাস্থ করেন কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর গত ৪ সেপ্টেম্বর সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম তৌফিকুর রহমানকে চাঞ্চল্যকর ঘটনাটি তদন্তের দায়িত্ব দেন জেলা শিক্ষা অফিসার।

তদন্তে দুর্নীতির সত্যতা মেলায় অভিযুক্ত শিক্ষিকাকে গত ৬ সেপ্টেম্বর সাময়িক ভাবে বরখাস্থ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম। ৭ সেপ্টেম্বর থেকে ওই আদেশ কার্যকর হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম শিক্ষিকাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

তাই তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও এই ছুটি নেবার বিষয়ে যারা ওই শিক্ষিকাকে সহযোগিতা করেছেন তাদেরকে বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার কোন বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য-আলেয়া সালমা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা। তার স্বামী শফি আহমেদ স্বপন বগুড়ার গাবতলী উপজেলা কাগইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক।

অভিযুক্ত শিক্ষিকা তার নিকটতম এক প্রতিবেশীর শিশুকে নিজের নবজাতক সন্তান হিসেবে কর্মকর্তা দের।সামনে উপস্থাপন করে চলতি বছরের ১৪ মার্চ থেকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। বর্তমানে স্বামীর সঙ্গে বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের বাড়িতে বসবাস করছেন তিনি। ওই শিশুটি তাদের প্রতিবেশী আনিছুর রহমান পাশা ও শারমীন দম্পতির বলে জানা গেছে।



Our Like Page
Developed by: BD IT HOST