September 20, 2026, 10:10 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ গ্রেফতার সাত

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলি শের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার ১৬ এপ্রিল সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযা ন চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ গণমাধ্যম কে জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ ঈদ মার্কেটে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের নিরাপত্তা নিশ্চিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই রিফাত আল আফসানীর নেতৃত্বে একটি টীম একাডেমি রোড থেকে মাদক ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দীনকে ৪০ পিস নেশাজাতীয় ইনজেকশন সহ গ্রেফতার করে।

এসআই তানভীর আহমেদ ছিদ্দীকী সংগীয় ফোর্সসহ জিরো পয়েন্ট মোড় থেকে নিয়মিত মামলার আসামী মোঃ রনি মিয়া ওরফে রনি,
এসআই তাইজুল ইসলাম সংগীয় ফোর্সসহ নেহালিয়া কান্দা থেকে নিয়মিত মামলার আসামী সাহেদ আলী ওরফে সাহেদ উল্লাহ,
এএসআই সুজন চন্দ্র সাহা সংগীয় ফোর্স সহ জিরো পয়েন্ট সংলগ্ন বুড়া পীরের মাজারের সামনে থেকে অন্যান্য মামলার আসামী মাসুদুর রহমানকে গ্রেফতার করে।

এছাড়া এসআই এসএম নুরমোহাম্মদ অভিযান করে যাব জ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ কামরুজ্জামান ওরফে জামানকে গ্রেফতার করে। সে উত্তর দাপুনিয়া চকপাড়ার মজিবর রহমানের ছেলে।অপরদিকে এসআই ত্রিদীপ কুমার বীর ও আল মামুন পরোয়ানা ভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ কামরুজ্জা মান ওরফে জামান ও এমদাদুল হক। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST