November 22, 2026, 6:14 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুমধুম পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ বালুখালীর আব্দুল নবী আটক

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার:

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে চার হাজার ফিস ইয়াবাসহ বালুখালীর আব্দুল নবী(৫০)কে আটক করেন পুলিশ।রবিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক সৌয়া একটার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে। এসআই পাভেল মল্লিকের সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডস্থ উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে।সন্দেহজনক আব্দুল নবী(৫০)কে তল্লাসী করলে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব‌্যক্তি: উখিয়া উপজেলার পালংখালী ইউপির বালুখালী ০২নং ওয়ার্ডের মৃত আবু বক্কর’র ছেলে আব্দুল নবী(৫০)।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, এক ব‌্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তল্লাসী করলে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরো বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক এ অভিযান অব‌্যাহত থাকবে।

নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটুসাহ বলেন, আটক ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।



Our Like Page
Developed by: BD IT HOST