August 25, 2026, 3:47 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুষ লেনদেনকে কেন্দ্র করে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সঙ্গে সংঘর্ষ

Reporter Name

প্রথম বাংলা : কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ লেনদেনকে কেন্দ্র করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে জানা গেছে,দাঁতভাঙ্গা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের সঙ্গে রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমানের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।এ বিষয়ে ডিলার আব্দুর রাজ্জাক বলেন, ‘লেনদেন নিয়ে আমাদের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে ইউএনও স্যার বিষয়টি মীমাংসা করে দেবেন বলে জানিয়েছেন।’

অন্যদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান গণমাধ্যম কে বলেন, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধব ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন।

বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি। তার পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ গণমাধ্যম কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন গণমাধ্যম কে বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় লিখিত অভিযোগ দেবেন বলে শুনেছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST