November 22, 2026, 5:06 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টগ্রাম ইপিজেড পোশাক কর্মীর  মোবাইল ছিনতাই, দৌড়ে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

Reporter Name

মোহাম্মদ বেলাল উদ্দিন  সিনিয়র রিপোর্টার :

প্রতিদিনই ঘটছে ইপিজেডের মোরে মোবাইল বা টাকার মানিব্যাগ  ছিনতাই, চিন্তা কারির কবল থেকে রিহাই পাচ্ছে না পোশাক  কারখানার শ্রমি করা গত ১৫ নম্বর রোজ মঙ্গলবার ইপিজেডের একটি পোশাক কারখানার সুপারভাইজার সোনিয়া। প্রতিদিনের মতো অফিস ছুটির পর মাইলের মাথা থেকে বাসায় ফিরছিলেন। ইপিজেড ট্রাফিক পুলিশ বক্সের সামনে আসতেই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল। এরপর চোর চোর বলে চিৎকার করেন সোনিয়া।

সোনিয়ার চিৎকার শুনে ইপিজেডের মোড়ে থাকা ট্রাফিক সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে ধরে ফেলেন সেই ছিনতাইকারীকে। পরে ছিনতাই করা মোবাইলটি উদ্ধার করে সোনিয়ার হাতে ফিরিয়ে দেন। শখের মোবাইল ফোন ফিরে পেয়ে ট্রাফিক সা র্জেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পোশাককর্মী সোনিয়া।মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ইপিজেড পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ছিনতাইকারী নাম রিফাতুল ইসলাম (২৪)। সে পটুয়াখালীর পলাচিপা থানার বাদশা মিয়া খলিফার ছেলে।

এ বিষয়ে সিএমপির ট্রাফিক-বন্দর বিভাগের ইন্সপেক্টর (টিআই এডমিন) মো. আমীর ফারুক  সাংবাদিকদের বলেন , সোনিয়া নামের এক পোশাককর্মী মঙ্গলবার রাতে অফিসের কাজ শেষে ইপিজেড পুলিশ বক্সের সামনে দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় রিফাত নামের এক ছিনতাইকারী সোনিয়ার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে দৌড় দেয়। পরে সোনিয়ার নারীর চিৎকারে সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে রিফাতকে ধরে ফেলেন। এরপর মোবাইলটি সোনিয়াকে ফিরিয়ে দেন একইসঙ্গে আটক যুবককে থানায়  হস্তান্তর করেন।

চট্টগ্রাম ইপিজেডে রাতের আঁধারে তরুণীর মোবাইল ছিনতাই করে চোর দিলেন দৌড়, সেই সাথে দৌড়ে ধরলেন ট্রাফিক সার্জেন্ট জহিরুল



Our Like Page
Developed by: BD IT HOST