November 22, 2026, 9:33 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টগ্রাম চন্দনাইশে সংবাদের জেরে সাংবাদিক আইয়ুব ‘কে পিটিয়ে আহত প্রধান ২ আসামী গ্রেফতার

Reporter Name

মোহাম্মদ বেলাল উদ্দিন :

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার স্থানীয় সাংবাদিক আইয়ুব মিয়াজি (৩৪) এর উপর কতিপয় দুস্কৃতিকারী হামলা চালিয়ে পিটিয়ে জখম করত দোতলা হতে নিক্ষেপ করে গুরুতর আহত করে। ভিকটিম আইয়ুব মিয়াজীর দোহাজারী পৌরসভা এলাকায় আর কে প্লাজার দোতলায় একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে।গত মঙ্গলবা র প্রকাশ্যে তার নিজ প্রতিষ্ঠানে দুবৃত্তরা এ হামলা চালায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ভিকটিম এবং বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায় যে, অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে আইয়ুব মিয়াজীর ওপর দুর্বৃত্তরা এ হামলা চালায়।পাহাড় কাটার বিষয়ে আইয়ুব মিয়াজী ধারাবাহিকভাবে বেশ কয়ে কটি প্রতিবেদন করেছিলেন।ভিকটিমের ভাষ্যমতে এসব সংবাদ প্রকাশ হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী মোঃ আলাউ দ্দিন ও মোহাম্মদ ফারুক তাঁকে হুমকি দেন।পরবর্তীতে দোহাজারীর স্টেশন রোডের আরকে প্লাাজায় অবস্থিত তার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গত মঙ্গলবার বিকেল আনুমানিক ৩ ঘটিকায় আলাউদ্দিন,ফারুকসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি প্রবেশ করেন। তাদের সঙ্গে একজন নারীও ছিলেন। হামলাকারীরা এসে অতর্কিতভাবে আইয়ুব মিয়া জী’কে লাঠিসোঠা,ধারালো দা,হকস্টিক দিয়ে মারধর করা শুরু করেন।একপর্যায়ে তাঁকে দোতলা থেকে ফেলে দিয়ে গুরুতর আহত করে। আইয়ুব মিয়াজী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরবর্তীতে বর্ণিত সাংবাদিককে দোতলা থেকে ফেলে দেও য়ার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্য মে ছড়িয়ে পড়লে এ ঘটনার বিচার দাবি করে স্থানীয় সাং বাদিকরা প্রেসক্লাবে মানববন্ধন করেন।উপরোক্ত ঘটনাটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে চন্দনাইশ সহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।এ ঘটনায় ভিকটি মের পিতা বাদী হয়ে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় ২জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ২/৬০ তারিখ ০৫ এপ্রিল ২০২৩ই ধারা ১৪৩/৪৪৮ /৩২৩/৩২৫ /৩২৬/ ৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭,চট্টগ্রাম উক্ত হামলার বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করতঃ বর্ণিত হামলার ঘটনার সাথে জড়িত পলাতক আসা মীদের  গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজর দারী শুরু করে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত হামলার সাথে জড়িত প্রধান দুই আসামী আলাউদ্দিন এবং ফারুক আইনশৃংখলার বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ঢাকা মহানগরীর কমলাপুর এর সর্দারপাড়া কলোনীর একটি ব্যাচেলর মেসে আত্মগোপন করে রয়েছে।উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অদ্য ১০ এপ্রিল ২০২৩  তারিখে সকালে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আলাউদ্দিন (৩৫),পিতা-আব্দুল মোনাফ, সাং দোহাজারী,থানা-চন্দনাইশ,জেলা-চট্টগ্রাম এবং ২। মোঃ ফারুক (২৬),পিতা-আবদুল ছবুর,সাং-পূর্ব দোহাজা রী,থানা-চন্দনাইশ,জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক কৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত হামলার সাথে জড়িত ছিল বলে অকপটে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বর্ণিত ঘটনার পর পরই তারা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম হতে পালিয়ে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। সর্বশেষ তারা ঢাকা মহানগরীর কমলাপুর এর টিটি পাড়া রোড এর সর্দারপাড়া কলোনীর একটি ব্যাচেলর মেসে আত্মগোপন করে এবং সেখান হতে গ্রেফতার হয়।গ্রেফতারকৃত আসামী সংক্রা ন্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST