July 5, 2026, 8:07 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় ৪৮ বস্তা অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় ৪৮ বস্তা অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জাজিরা থানা পুলিশ।সোমবার (১৩নভেম্বর )  রাত প্রায় ৩ টার দিকে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উত্তর ডুবলদিয়া পারহাউজের সামনে থেকে ট্রাকভর্তি ৪৮ বস্তা পলিথিন আটক করা হয়।

এরপর দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাক ড্রাইভাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জব্দকৃত পলিথিন শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর কে বুঝিয়ে দেয়া হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়,ভেদেরগঞ্জ ট্রান্সপোর্টের সাদি পরিবহণ নামের একটি ট্রাকে অবৈধ পলিথিন পরিবহণ করছে এমন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ তাজেল ইসলাম খান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার উত্তর ডুবলদিয়া পারহাউজের সামনে থেকে ট্রাকটি আটক করে জাজিরা থানায় নিয়ে আসে।

এরপর  জাজিরা উপজেলা নির্বাহী অফিসার ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এর  উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করে ৪৮ বস্তা পলিথিন পাওয়া যায়। যার ওজন আনুমানিক ১৪০০ কেজি।

শরীয়তপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান বলেন, খবর পেয়ে আমি জাজিরা থানায় আসি এবং জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে গাড়িটি তল্লাসি করে ৪৮ বস্তা পলিথিন পাই এবং জব্দ করি। ভ্রম্যমান আদালত বসিয়ে ড্রাইভারকে অবৈধ পলিথিন পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  কামরুল হাসান সোহেল বলেন, আকটকৃত ট্রাক ড্রাইভারকে  ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং জব্দকৃত পলিথিন শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST