November 22, 2026, 4:56 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ৪ জন

Reporter Name

মোঃ সেলিম : ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন নওধার লেকেরপাড় এলাকা হইতে ৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ ১৪.১৫ ঘটিকায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মূল্য অনুমান ২,৫০,০০০/-টাকা ও মাদক বিক্রয়কাজে ব্যবহৃত ১টি নাম্বার বিহীন মোটরসাইকেল”

যাহার মূল্য অনুমান ১,১০,০০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুর রশিদ (৬৫), পিতা-মৃত হাফিজ উদ্দিন, মাতা-মোছাঃ জাহিদা খাতুন, ২। মোঃ জাহিদ হাসান (২৪) পিতা-মোঃ আব্দুর রশিদ, মাতা-মোছাঃ নাছিমা আক্তার, ৩। মোছাঃ নাছিমা আক্তার (৫০), স্বামী-মোঃ আব্দুর রশিদ, পিতা-মৃত আসমত আলী তালুকদার, মাতা-মোছাঃ আয়শা খাতুন,সর্ব সাং-সাকুয়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আব্দুর রশিদ (৬৫) এর বিরুদ্ধে ২টি, ২। মোঃ জাহিদ হাসান (২৪), এর বিরুদ্ধে ১টি, ৩। মোছাঃ নাছিমা আক্তার (৫০), এর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।।

অপর একটি অভিযানে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ডাকাতিয়া দক্ষিণ পাড়া এলাকা হইতে ৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ ১৭:০০ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ২৫,০০০/-টাকা, আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হেলাল মিয়া (২৮) পিতা-মৃত আকবর আলী, মাতা-হোমেরা, সাং-ভাটাজোড় গিলাচালা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ত্রিশাল ও ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST