August 17, 2026, 7:39 am
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে মুকুল মৃধাকে ভোট দেয়নি কেউ

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে মুকুল মৃধা নামের এক প্রার্থী কোনো ভোট পায়নি। এ নির্বাচনে রাজাপুর উপজেলা থেকে সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছিলেন মুকুল মৃধা (৬০) নামের এই প্রার্থী। তিনি রাজাপুর উপজেলা আওয়ামীগের শ্রম বিষয়ক সম্পাদকের পদেও রয়েছেন।সোমবার (১৭ অক্টোবর) ভোটের দিন দুপুর ১২ টায় সাক্ষাৎকারে মুকুল মৃধা বলেন, শান্তিপুর্ণ পরিবেশে ইভিএম দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে, ভোটারদের ওয়াদা মতো আমার বিজয় শতভাগ নিশ্চিত।

রাজাপুর উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর আড়াইটায় প্রিজাইডিং কর্মকর্তা এই নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। ফলাফলে দেখা যায় ৭৯ জন ভোটারের মধ্যে ৭৮ জন ভোটার নিজ নিজ ভোট প্রদান করেছে। এতে ১ জন পুরুষ সদস্য পদের বিপরীতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু মুকুল মৃধার টিউবওয়েল প্রতীকে ভোট দেয়নি কেউ। ভোটের ফলাফল সীটে তার নামের পাশে প্রাপ্ত ভোটের ঘরে শুন্য ভোট লিখা হয়।

শতভাগ বিজয়ের আশাবাদী এই নেতা ফলাফল ঘোষনার পর তিনি বলেন, আমি আমার দলের নেতৃবৃন্দের সরযন্ত্রের শিকার হয়েছি। ঝালকাঠি জেলা নেতৃবৃন্দ আমাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলেছিলো, কিন্তু আমি তা করিনি। এটাই ছিলো আমার অপরাধ।



Our Like Page
Developed by: BD IT HOST