September 13, 2026, 7:09 am
শিরোনামঃ
আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি মিলন ঢাকা থেকে গ্রেপ্তার

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঢাকার একটি হত্যামামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি নলছিটি উপজেলার বাসিন্দা মিলন সিকদার(৩৮) ওরফে চোপা মিলনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। শনিবার রাতে ঢাকা র‍্যাব-৩ এর সহায়তা নলছিটি থানার এসআই এনামুল হাসানের নেতৃত্ব একটি টীম হাতিরঝিল এলাকা থেকে আটক করে।

মিলন সিকদার উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুরিয়া গ্রামের মৃত আ: মন্নান সিকদারের ছেলে। সে ২০১১ সালে ২৪ জুলাই কোতোয়ালি থানার নবাবপুরে বসে রজব আলী নামের একজনকে হত্যার সাথে জরিত ছিল। মিলনসহ কয়েকজন মিলে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। উল্লেখ্য তারা দুজনে একই এলাকায় বসবাস করতো এবং একসাথে মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জরিত ছিল। পরবর্তীতে মোবাইল দিয়ে টাকা ধার নেওয়া নিয়ে দুজনের মাঝে বিরোধের সৃষ্টি হয়। তারই জের ধরে মিলন সিকদার তাকে হত্যার সাথে জরিয়ে পরে।

এ ঘটনায় নিহতের ভাই জুম্মন আলী কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ১৩জনকে আসামী কে অভিযোগ পত্র জমা দেন। আদাল ত ২০১৯ সালে ১ আগষ্ট আসামি মিলন সিকদারসহ সাত জনকে বিভিন্ন সাজা প্রদান করে। বাকিদের খালাস দেওয়া হয়। মিলন সিকদারকে যাবতজীবন সাজা দেওয়া হয়। এর পর থেকেই সে ছদ্মনামে পলাতক থাকে।সে পলাতক থাকা অবস্থায় বাস-গাড়ীর ড্রাইভার হিসেবে কুয়াকাটায় ছদ্মনামে বাসা ভাড়া নিয়ে থাকতেন। নলছিটি থানা ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন,মিলন সিকদারকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST