September 19, 2026, 11:11 pm
শিরোনামঃ
ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ক্রেস্ট প্রদান গবেষণায় বিনিয়োগে এত কার্পণ্য কেন?উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝিনাইদহে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ডঃ

Reporter Name

এম আশরাফুল আলম ~স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।

ঝিনাইদহে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মাম লার দুটি ধারায় এক যুবকের যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।দণ্ডাদেশে তিনি উল্লেখ করেন,হরিণাকুন্ডু উপজেলার এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনা প্রমাণ হওয়ায় ধর্ষ ক আমিরুল ইসলামকে (৩৩) এ দণ্ডাদেশ প্রদান করেন আদালত একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানাও করা হয়।

মামলার বিবরণে জানা যায়,২০০৮ সালের ১৫ মে হরিণা কুন্ডু উপজেলার সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় ভায়না গ্রামের আমিরুল ইসলাম। সে দুদিন মেয়েটিকে ঝিনাইদহ শহর ও হরিণাকুন্ডুর সাতব্রিজ এলাকায় আটকে রেখে ধর্ষণ করে। পরে ১৭ মে ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় তাকে ফেলে পালিয়ে যান আমিরুল ইসলাম।

এ ঘটনায় ২৯ মে ভিকটিমের মা বাদী হয়ে হরিণাকুন্ডু থানা য় আমিরুলকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৯ জুলাই আমিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ধর্ষণের দায়ে আমিরুল কে যাব জ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST