September 1, 2026, 6:06 am
শিরোনামঃ
খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর সাত ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা সোমবার (২০ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

 

পাম্পগুলো হলো আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন ও আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশন।

সরকারি নিদের্শনায় বলা হয়, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অ্যাপটি মোটরসাইকেল চালকদের ফুয়েল দেওয়ার ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রাথমিকভাবে সাতটি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়।

 

এপরিস্থিতিতে ২১ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পাইলটিংয়ের পর পর্যায়ক্রমে ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারা দেশের সব যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST