November 23, 2026, 9:55 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে দিঘারকান্দার নিবীহ রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী ইয়াসিন গং

Reporter Name

স্টাফ রিপোর্টার: তুচ্ছ ঘটনা নিয়ে তর্কাতকির পরদিনই গত শনিবার (১০ জানুয়ারী প্রায় দুপুর ১২টায় নগরীর ২৫নং ওয়ার্ডের দির্ঘারকান্দা ফিশারী মোড় সংলগ্ন নিজ বাড়ির আঙ্গিনায় ঢুকে নিরীহ যুবক রাসেল মিয়াকে রামদা-চাপাতি দিয়ে এলোপাতারী কুপিয়ে গুরুতর আহত করেছে

প্রতিবেশী সংঘবদ্ধ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইয়াছিন (৩৫) পিতা গিয়াস উদ্দিন, হাফিজুল (২৮) পিতা-মোস্তফা, কোহিনূর (২৫) পিতা-লালু, হিরা( ৩২) পিতা- সুলতান, জুয়েল মিয়া (৩৫) পিতা – চানু মিয়া, -আরিফুল ইসলাম (৩০) পিতা-সাগর আলিসহ ১৮/২০ জন সশস্ত্র সন্ত্রাসী।

আহত রাসেলের ডাক-চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থ লে ছুটে আসেন। তাঁরা রাসেলকে রক্তাক্ত ও মুমুর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং দ্রুত উদ্ধার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশংকাজনক বুঝে কর্তব্যরত ডাক্তার বাসেলকে ঢাকায় পঙ্গু হাসপাতালে বেফার করেন।

রাসেলকে হাসপাতালে নেয়ার পরেও এসব সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা এলাকায় সশস্ত্র মহড়া দেয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যান।

এব্যাপারে রাসেলের ছোট ভাই সোলায়মান রুবেল কোতো য়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।অপরদিকে রাসেলকে কুপানোর আগে সন্ত্রাসীরা রাসেলের মামাতো ভাই লিটন মিয়াকে হত্যার উদ্দেশ্য ছুটে আসতে থাকলে লিটন মিয়া অন্য দিকে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচায়।এ ব্যাপারে লিটন মিয়াও একই থানায় একটি অভিযোগ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST