October 26, 2026, 11:37 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দৈনিক প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজ কর্মসূচি সম্পন্ন পালন

Reporter Name

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার)

দৈনিক প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজ কর্মসূচি সম্পন্ন পালন করলো কুলাউড়া বন্ধুসভার বন্ধুরা।৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ছিন্নমূল শিশুদের একবেলা ভালো খাবারের সু ব্যবস্থা করলো কুলাউড়া বন্ধুসভা। এই শিশুদের প্রতি শুক্রবার বিকেলে রেলওয়ে প্লাটফর্মে অস্থায়ী ভাবে গড়ে উঠা আলোর পাঠশালায় পাঠদান করা হয়। আলোর পাঠশালার প্রায় ৫০ জন ক্ষুদে শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

দৈনিক প্রথম আলোর সাবেক কুলাউড়া প্রতিনিধি বিশিষ্ট ক্রিড়া সংগঠক আমেরিকা প্রবাসী মইনুর রহমান সুয়েব এই ভালো কাজ ও কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেন। কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলর প্রথম আলো বন্ধুসভার সদস্য তাসলিমা সুলতানা মনি।

এসময় উপস্থিতিত থেকে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা এ এফ এম ফৌজি চৌধুরী, ডাঃ হেমন্ত চন্দ্র পাল, শহিদুল ইসলাম তনয়, কাওছার আহমেদ সাব্বির, একে এম জাবের, নাজমুল বারী সোহেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য রাহিদ আলম মান্না, মুমিনুর রহমান অনিক ও আলোর পাঠশালার দুই শিক্ষিকা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST