July 26, 2026, 12:51 pm
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাটোর বাগাতিপাড়ায় প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার আসামী ঢাকা থেকে গ্রেফতার

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ মামলার আসামী মনিরুল ইসলাম নয়ন(২৭)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।শুক্রবার(৭ অক্টোবর-২২)দিবাগত রাত ৮টার দিকে তাকে ঢাকার আরামবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মনিরুল ইসলাম নয়ন বাগাতিপাড়া উপজেলার ডুমরাই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

শনিবার(৮অক্টোবর) সকালে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে র‌্যাব জানায়,২১ সেপ্টেম্বরের বাগাতিপাড়া থানা এলাকায় বাক-প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। সেই মামলার সূত্র ধরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল ঢাকার আরামবাগ এলাকা থেকে ৭ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে পলাতক আসামী মনিরুল ইসলাম নয়নকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মনিরুল ইসলাম ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছে। আটককৃত মনিরুলকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে,ভিকটিম বাক-প্রতিবন্ধী এবং মনিরুল ইসলাম নয়ন এর প্রতিবেশী। মনিরুল ইসলামের স্ত্রী গর্ভবতী হওয়ার পর থেকে মনিরুলের স্ত্রী ভিকটিমকে দিয়ে তাদের গৃহস্থলীর কাজকর্ম করাত।

সেই সুযোগে মনিরুল ইসলাম ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। স্ত্রী বিষয়টি দেখলে মনিরুলের সাথে স্ত্রীর কলহের সৃষ্টি হয়। ১২ সেপ্টেম্বর মনিরুলের স্ত্রী বিষয়টি প্রকাশ করলে স্থনীয় লোকজনসহ ভিকটিমের পিতা তা জানতে পারে।

বিষয়টি প্রকাশ করার জন্য আসামী তার স্ত্রীকে মারধর করে। ভিকটিম বাক-প্রতিবন্ধী হওয়ায় ইশারা ইঙ্গিতের মাধ্যমে ধর্ষণের বিষয়টি বুঝালেও কবে কখন ধর্ষণ করেছে তা বোঝাতে পারে না। ১ মে থেকে ১২ সেপ্টেম্বর সকাল আটটা থেকে এগারোটার মধ্যে মনিরুল ইসলাম ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।



Our Like Page
Developed by: BD IT HOST