July 31, 2026, 10:04 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নোয়াখালী এসপি মোঃ শহীদুল ইসলাম কর্তৃক সেনবাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name

এ কে এম নোমান

নোয়াখালীর সেনবাগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম।বুধবার (২৫ জানুয়া রী) দুপুরে সেনবাগ থানা প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ  সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ পুলিশ  সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম সেনবাগ থানা প্রাঙ্গণে তৃতীয় লিঙ্গের মানুষ, ভবঘুরে বৃদ্ধা,প্রতিবন্ধী ও অসহাদের মাঝে কম্বল বিতরণ করছেন। শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে আশপাশ থেকে ছুটে আসা প্রায় ছয় শতাধিক নারী-পুরুষ ও পথশিশু। পরে সবাইকে সুশৃঙ্খলভাবে কম্বল তুলে দেন পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম। কম্বল পেয়ে খুশি অসহায় শীতার্তরা।

এবিষয়ে মোঃ শহীদুল ইসলাম বলেন,বাংলাদেশ পুলিশ  সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে জেলা জুড়ে প্রতিবন্ধী,তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীসহ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এসময় ছয় শতা ধিক শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে পুরো জেলার সব থানায় কম্বল করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোঃ নাজমুল হাসান রাজিব,সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল ভিপি,সেনবাগ উপজেলা আওয়ামী লীগের নেতা জিএস মোশাররফ হোসেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইক বাল হোসেন পাটোয়ারী, সেনবাগ থানার অফিসার ও ফোর্স।



Our Like Page
Developed by: BD IT HOST