October 1, 2026, 3:45 pm
শিরোনামঃ
শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: ইসমাইল জবিউল্লাহ কন্যাশিশু বোঝা নয়, অপার সম্ভাবনার- পিতা-মাতার অহংকার ১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান…

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

POLICE MEDIA CELL, NOAKHALI
[30 SEPTEMBER 2026]

বাংলাদেশ পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত ও অনুপ্রাণিত করতে প্রতি বছর মাননীয় ইনস্পেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ মহোদয়ের পক্ষ থেকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর জন্য নোয়াখালী জেলায় বর্তমান ও সাবেক কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্য থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ০৮ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয় মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন। এ সময় তিনি মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য তাঁদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অধ্যবসায় ও মনোযোগের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পাশাপাশি তিনি সন্তানদের পড়াশোনার প্রতি যথাযথ গুরুত্ব প্রদান, নিয়মিত পড়াশোনার খোঁজখবর রাখা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST