September 29, 2026, 7:57 am
শিরোনামঃ
ছদ্মবেশে ডিসি ফরিদা—ভূমি অফিসে কী হচ্ছে, তা জানতে সরাসরি মাঠে কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎঃ চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি”র অভিযানে বহু অপকর্মের হোতা জালাল গ্রেফতার আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও মাতৃ জগত ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিকেরা চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে মাদক উদ্ধার এবং সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ০৬

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে আজ ২০ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখ ০২ জন মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এএসআই (নি:) আনিস,

মাহফুজ এবং আব্দুর রহমান অভিযান চালিয়ে নড়াইল পৌরসভাধীন সোনারগাঁও হোটেলের সামনে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে তাদের আটক করে।

আসামিদ্বয় হলেন নড়াইল সদর থানাধীন উজিরপুর গ্রামের জনৈক মোশারফ মোল্লার ছেলে মো: রাকিব (২৬) এবং কলোড়া গ্রামের জনৈক নান্নু মোল্লার ছেলে আলামিন (২১)। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, কালিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এএসআই (নি:) অমিত সঙ্গীয় ফোর্সসহ জিআর ৪৬/২১ গ্রেফতারি পরোয়ানা মূলে সাজা প্রাপ্ত আসামি মিলন মোল্যা(২৮) কে গ্রেফতার করেছে। সে অত্র থানাধীন বিষ্ণুপুর গ্রামের জনৈক হাফিজুর মোল্যার ছেলে।

এছাড়াও গ্রেফতারি পরোয়ানা মূলে নড়াইল জেলার অন্যান্য থানা পুলিশ আরো ০৩ জনকে গ্রেফতার করেছে ।



Our Like Page
Developed by: BD IT HOST