July 26, 2026, 10:43 pm
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে সাংবাদিক সম্মেলন করে নিজেদের ছাপাই গাইলেন ডাঃ মোঃ আছাদ উজ জামান (মুন্সী

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও রোগীর স্বজনকে মারপিট করে পুলিশে দেওয়ার ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর তেলে বেগুনে জ্বলে উঠেছেন সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মোঃ আছাদ উজ জামান( মুন্সী)। সংবাদের তীব্র নিন্দা জানিয়ে আজ বৃহস্পতিবার সকালে সদর হাসপাতাল হল রুমে সাংবাদিক সম্মেলন হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রেমানন্দ মন্ডল,

হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আছাদ উজ জামান ( মুন্সি) অভিযুক্ত নার্স বিউটি পারভিন প্রমুখ। সাংবাদিক সম্মেলন ডেকে নিজেদের ছাপাই গাইতে ব্যস্ত থাকেন বক্তারা। উলেখ্য,গত ৮ অক্টোবর নড়াইল লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের বারইপাড়া গ্রামের সুমাইয়া বেগম চিকিৎসা নিতে গাইনি ওয়ার্ডে ভর্র্তি হন।আজ(১১ অক্টোবর) রোগীর অসুস্থ হয়ে পড়লে রোগীর স্বামী ইমরান নার্সকে খুজতে থাকেন।

খোজা-খুজির এক পর্যায়ে দেখেন কর্তব্যরত নার্স সদর হাসপাতালের নার্স এ্যাসোশিয়েশানের সভাপতি বিউটি পারভিন ফ্যান মেরামতের কাজে ব্যাস্ত রয়েছে। অনেক সময় ধরে নার্সকে আকুতি বিনতি করে রোগীর অবস্থা দেখার জন্য অনুরোধ করতে থাকেন।বার বার অনুরোধ করার পর নার্স রেগে গিয়ে বলেন দেখছেন না আমি ফ্যান নিয়ে ব্যস্ত আছি, দেরি হবে।

তখন রোগীর স্বামী নার্সকে আপনার কাজ রোগীর সেবা করা তা আপনি ফ্যানের কি বোঝেন।এ কথার বলার পর নার্স তার পায়ের স্যান্ডেল খুলে রোগীর স্বামী ইমরানকে মারেন এবং হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মোঃ আছাদ উজ জামান মুন্সীকে খবর দেন।খবর পেয়ে ডাঃ মোঃ আছাদ উজ জামান মুন্সী, ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস সহ হাসপাতালের অন্যান্য নার্স, আউট সোর্সিং কর্মী, ওয়ার্ড বয় নিয়ে গাইনি ওয়ার্ডে উপস্থিত হন।সহকারি পরিচালকের নেতৃত্বে , হাসপাতালের ডাক্তার,

নার্স, আউট সোর্সের কর্মী, ওয়ার্ড বয় মিলে রোগী ও রোগীর স্বজনদের বেধড়ক মারপিট করেন। মারপিটের এক পর্যায়ে রোগীর শাশুড়ি রিমা বেগমের কান ছিড়ে ফেলেন। বিষয়টি অন্য খাতে প্রবাহিত করতে সরকারি এ্যামবুলেন্স ব্যাবহার করে হাসপাতালের কর্তব্যরত সকল নার্স সদর থানায় গিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।এ ঘটনায় পুলিশ রুগীর শাশুড়ি রিমা বেগমে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র নার্স বলেন,সহকারী পরিচালক হিসেবে কোন পদ নড়াইল সদর হাসপাতালে নেই। তবুও ডাঃ মোঃ আছাদ উজ জামান মুন্সী ক্ষমতার বলে সহকারী পরিচালক পদে .চাকরী করে যাচ্ছেন। তিনি স্বজন প্রীতির মাধ্যমে গাইনি প্রশিক্ষন বিহীন নার্স বিউটি পারভিন কে এ বিভাগে দায়িত্ব দিয়েছেন।

বিউটি পারভিন সদর হাসপাতালের নার্স এ্যাসো শিয়েশানের সভাপতি।এ ছাড়া হাসপাতালের সহকারি পরিচালকের সাথে সখ্যতা থাকায় তিনি স্টাফ,রোগী সবার সাথে খারাপ আচরন করে আসছেন।



Our Like Page
Developed by: BD IT HOST