September 28, 2026, 7:59 pm
শিরোনামঃ
মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি”র অভিযানে বহু অপকর্মের হোতা জালাল গ্রেফতার আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও মাতৃ জগত ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিকেরা চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন ময়মনসিংহে ছিনতাইকারী প্রান্ত’র সহযোগী শাকিল কে গ্রেফতার করেছে ১নং ফাঁড়ি পুলিশ ময়মনসিংহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

সেলিম মিয়া : পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ এর প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ (রবিবার) দুপুর ১২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পুলিশ সুপার বলেন খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ক্রিকেট খেলার প্রাণবন্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলার প্রথম বিভাগ ক্রিকেট লীগ উপ-কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য সদসবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST