July 28, 2026, 8:59 am
শিরোনামঃ
অহংকার : ধূলিকণার মহাকাব্য (প্রথম কিস্তি)-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ স্বরনে ৭১, হৃদয়ে বাংলাদেশ-এর সভা মঙ্গলবার ,২৮ জুলাই ২০২৬ নিউইয়র্কে সাম্প্রতিক বিশ্ব ভাবনা ও সমসাময়িক বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত আজ জাতিসংঘের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রথম সিলেটি হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে তামীম

Reporter Name

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

প্রথম সিলেটি হিসেবে সফলভাবে এভারেস্ট বেস ক্যাম্পে উঠার গৌরব অর্জন করেছেন মো. এনামুল কবীর তামীম। এভারেস্ট বেস ক্যাম্প সমুদ্র সমতল থেকে ৫৩৬৪ মিটার (১৭৫৯৮ ফুট) উচ্চতায় অবস্থিত।

তামীম গত ২১ অক্টোবর যাত্রা শুরু করে কাঠমান্ডু থেকে পৃথিবীর অন্যতম বিপদসংকুল বিমানবন্দর হিসেবে পরিচিত লুকলায় পৌঁছেন। পরে লুকলা থেকে নামচে বাজার হয়ে একে একে টকটক,ডুলে, মাচেরমো, গোকিও লেকে গিয়ে গোকিও রি সামিট করে চোলা পাস অতিক্রম করে থাকনাক,

জোংলা লবুচে, গোরাকশেপ থেকে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেন তিনি। ২১ অক্টোবর থেকে প্রতিদিন ৮/১০ ঘন্টা ট্রেক/হাইকিং করে তামীম সোমবার (৩১ অক্টোবর) এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেন।

পেশাগত জীবনে ব্যাংকার তামীম খুবই ভ্রমণপ্রিয় মানুষ। তিনি ভবিষ্যতে এরকম আরও রোমাঞ্চকর যাত্রার আশা ব্যক্ত করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST