September 28, 2026, 9:17 am
শিরোনামঃ
সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইনি কাঠামোর দাবি কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধান উপদেষ্টার সহকর্মী পরিচয়ে অভিনব প্রতারণা ও চাঁদাবাজি; এক পেশাদার প্রতারক গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা-নিজেকে কখনো প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী ,কখনো সাংবাদিক আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিকব্যক্তি পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে অভিনব উপায়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলো এক প্রতারক। এমন এক পেশাদার প্রতারককে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ ।

গ্রেফতারকৃত প্রতারকের নাম- কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬)।গতকাল শনিবার (১৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ১২:৩৫ ঘটিকায় ট্রাফিক ডেমরা জোন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

ডেমরা থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ ট্রাফিক ডেমরা জোনে কর্মরত। তিনি গত ১৬ জানুয়ারি ২০২৫ খ্রি. দুপুর ১২:৫১ ঘটিকায় ডেমরা থানার রাণীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালন করছিলেন। ঐ সময় গ্রেফতারকৃত কামাল তার মোবাইল নম্বরে ফোন করে নিজেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় তার নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদান করেন। পুলিশ কর্মকর্তা তার সহকর্মীদের সাথে এই বিষয়ে কথা বলে জানতে পারে উক্ত ব্যক্তি অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও উক্ত পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে।

পরবর্তীতে গত ১৮ জানুয়ারি ২০২৫ খ্রি. দুপুর ১২:৩৫ ঘটিকায় ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় প্রতারক কামালকে কৌশলে ডেমরা থানার মাতুয়াইল ইউলুপ এলাকায় নিয়ে আসা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক ( শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে গ্রেফতারকৃত কামালের বিরুদ্ধে ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা রুজু করেন।

ডেমরা থানা সূত্রে আরও জানা যায়, কামাল একজন পেশাদার প্রতারক। সে নিজেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সাংবাদিক ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST