November 22, 2026, 11:37 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক—

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় একের পর ডাকাতির ঘটনায় চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় বুধবার দুপুরে জেলা পুলিশের সন্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলার ৪নম্বর দুধল ইউনি য়নের চাটরা গ্রামে ২০ অক্টোবর রাতে অবসর প্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলাম খলিফার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় বাদী হয়ে বাকের গঞ্জ থানায় মামলা দায়ের করেন রফিকুল ইসলাম।

মামলার সূত্র ধরে আসামিদের ধরতে অভিযান চালায় বরিশাল জেলা পুলিশ। অভিযান চালিয়ে চারজন ডাকাতকে গ্রেপ্তার করেন তারা। বাকি ডাকাতদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

গ্রেপ্তারকৃতরা হলেন- দুধল ইউনিয়নের চাটরা গ্রামের বাদল খানের ছেলে মুছা খান (২১), একই গ্রামের নুর মোহাম্মদ খলিফার ছেলে পলাশ খলিফা (৩৩), সরসী গ্রামের জালাল শিকদারের ছেলে সাগর শিকদার (২৩ ) ও আজিজ খানের ছেলে মাসুদ খান (৪০)। তাদের কাছ থেকে ডাকাতির মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে একাধি ক ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST