November 23, 2026, 12:41 pm
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাঘায় বঙ্গবন্ধু প্রাইজমানি মিনিবার ফুটবল টূর্নামেন্টের শুভ উদ্বোধন

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহীর বাঘা উপজেলার পানিকুমড়া সবুজ সংঘের আয়োজনে বঙ্গবন্ধু প্রাইজমানি মিনিবার ফুটবল টূর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২২অক্টোবর) বিকেলে উপজেলার ৩নং পাকুড়িয়া ইউপি’র ৩ নং ওয়ার্ড সদস্য সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও কাদিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সামিউল আলম নয়ন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন দেলু, কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির সদস্য,উম্মত আলী,ডাবলু,মুক্তার আলী,কাদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান স্বপন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সামিউল আলম নয়ন সরকার বলেন, দেশকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। দেশকে ভালো রাখতে যুবসমাজ কে ভালো রাখতে হবে। মাদকের নেশা বাদ দিয়ে সকল যুবককে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। লেখাপড়া করার পাশাপাশি ফ্রি সময়ে যুবসমাজ ভালো থাকার একমাত্র উপায় খেলাধুলা।

তিনি আরও বলেন, এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে, ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে।



Our Like Page
Developed by: BD IT HOST