বিএডিসি ময়মনসিংহ যুগ্ম পরিচালক( সার) এর দপ্তরে অনিয়ম ও দুর্নীতি
Reporter Name
Update Time :
Wednesday, November 26, 2025
/
270 Time View
/
Share
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ( বিএডিসি) ময়মনসিংহ যুগ্ন পরিচালক( সার) রিয়াজুল ইসলাম এর বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় ডিলার ও সাব ডিলারগণ যুগ্ম পরিচালক সার এর দপ্তরে কাগজপত্র অনুমোদন এর জন্য আসলে উপ সহকারী পরিচালক( সার) এর মাধ্যমে ঘুষ লেনদেন করতে হয়।
উক্ত দপ্তরে বরাদ্দকৃত অর্থ বিভিন্ন পণ্য ক্রয় দেখিয়ে পকেটে তুলেছেন যুগ্ম পরিচালক।
রিয়াজুল ইসলাম এর আগে জামালপুর বীজ উৎপাদন বিভাগের উপ পরিচালক এর দায়িত্ব পালন কালে কাগজে কলমে ভুয়া শ্রমিক দেখিয়ে লাখ, লাখ টাকা লুটপাট করেছে।
বিগত সরকারের সময় সুবিধাভোগী এ কর্মকর্তার
বিরুদ্ধে রয়েছে আরোও অনিয়ম ও দুর্নীতি।
এ ব্যাপারে তার মতামত জানতে ফোন দিয়ে পাওয়া যায়নি।