October 24, 2026, 1:40 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভয়াবহ অগ্নিকান্ডে জাজিরার রুপবাবুর হাট বাজারে দোকান পুড়ে ছাই

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয় নের রুপবাবুর হাট বাজারে অগ্নিকাণ্ডে একটি গ্যাস ও পেট্রোল ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১২ই এপ্রিল) উপজেলার রুপবাবুর হাটে রাত ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জাজিরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪০-৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জানান।জানা যায়,উপ জেলার রুপবাবুর হাট এলাকায় রকমান হাওলাদার নামের এক গ্যাস ও পেট্রোল ব্যবসায়ীর দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ আগুনের ঘটনা ঘটে। রকমান হাওলা দার স্থানীয় জনাব আলী শিকদার নামের এক ব্যক্তির ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতেন।

জাজিরা ফায়ার সার্ভিসের সাব অফিসার আবুল হাসেম জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার বিস্ফারণ হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST