September 14, 2026, 11:22 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভারতীয় চিনিসহ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বওলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২,৫০০ কেজি ভারতীয় চিনিসহ ০১(এক) জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪,ময়মনসিংহ।গত ৩ জুন ইং তারিখ বিকাল অনুমান সোয়া ৫ টায় অধিনায়ক,র‍্যাব-১৪ এর নির্দেশক্রমে র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন ধওলা সাকিনস্থ মোঃ লিটন খান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি চৌকি পরিচালনা কালে একটি পিকআপ ভ্যান আটক করে।

পিকআপ ভ্যানে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আমদানি করে বিক্রয়ের উদেশ্য বহন করাকালে আসামী সুমন শেখ (১৯),পিতা-আবু সিদ্দিক,সাং-বওলা,থানা-ফুলপুর,জেলাঃ ময়মনসিংহকে আটক করে। ধৃত আসামীর দখল হতে ২,৫০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করতঃ পিকআপ ভ্যান সহ জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করে জানা যায় যে,ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য আমদানির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ধৃত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন,অপারেশন ও মিডিয়া অফিসার
র‍্যাব-১৪, ময়মনসিংহ প্রেস বিঞ্জপ্তি মাধ্যম তথ্য নিশ্চিত করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST