November 23, 2026, 8:01 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভালুকা থানার ওসি ৪০ হাজার টাকার বিনিময়ে কিশোর কিশোরীকে ছেড়ে দিলো

Reporter Name

বিল্লাল হোসেন – ময়মনসিংহের ভালুকা উপজেলা র ভরাডোবা চেল্লার আগারের কালা মিয়ার বাড়ি থেকে অপাপ্ত কিশোর কিশোরীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। গত শনিবার রাতে পুলিশ উভয় পরিবারেকে খবর দিয়ে থানায় এনে তাদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়। এ সময় পুলিশ দুই পরিবারের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।

জানা যায়, গত শনিবার ত্রিশাল উপজেলার মাগুর ঝোড়া গ্রামের হাসিদুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণী র ছাত্রী (১৪)কে একই গ্রামের আফতাব উদ্দিনের বখাটে ছেলে আনারুল ইসলাম ওই মেয়েকে ফুসলি য়ে ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামে নিয়ে আসে।

ঘটনাটি তাৎক্ষণিক জানাজানি হলে সেখান থেকে মেয়েটিকে নিয়ে ওই ছেলে ভরাডোবা গ্রামের চেল্লার আগারে কালা মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভালুকা মডেল থানার এস আই রুবেল হোসেন অভিযান চালিয়ে কালা মিয়ার বাড়ি থেকে ওই কিশোর কিশোরীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে উভয় পরিবারকে খবর দিয়ে থানায় এনে তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা রেখে ছেলে ও মেয়েকে উভয় পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

মেয়ের মা রোজিনা আক্তার জানান, তাদের কাছ থেকে ওসি ২০ হাজার টাকা নিয়ে তার মেয়েকে ছেড়ে দেয়।



Our Like Page
Developed by: BD IT HOST