November 25, 2026, 5:14 pm
শিরোনামঃ
দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগের নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে?
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মঠবা‌ড়িয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name

পঙ্কজ মিত্র, পি‌রোজপুর জেলা প্র‌তি‌নি‌ধিঃ

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।শনিবার (১৬ ডিসেম্ব র) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধনীর মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৬টা ৩৫ মিনি টে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপ জেলা ‌নির্বাহী অ‌ফিসার ও প্রশাসক,মঠবা‌ড়িয়া পৌরস ভা মোঃ আব্দুল কাইউম।সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা দের স্মরণে গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নির বতা পালন করা হয়। সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

পরে থানা পুলিশের পক্ষে অ‌ফিসার ইনচার্জ মোঃ শফি কুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজে লা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুর রহমান পুস্পস্তবক অর্পন করেন। এরপর একে একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা যুব লীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ,সেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ,ছাত্র লীগ,উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্স,জাতীয় পার্টি ,সড়ক ও জনপথ বিভাগ,এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌ শল,শিক্ষা প্রকৌশল,মঠবা‌ড়িয়া উপজেলা আইনজীবী সমিতি,মঠবা‌ড়িয়া প্রেসক্লাব,রিপোর্টার্স ক্লাব রিপোর্টার ক্লাব,সাংবাদিক ইউনিয়ন,সাংবাদিক সমিতি,

রিপোর্টার্স ইউনিটি,উপজেলা প্রেসক্লাব,ম‌হিউদ্দিন আহ‌ ম্মেদ মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক,রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন। কর্মসূচিতে শহীদ মিনার স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের ঢল নামে।
পরে সকাল সাড়ে ৮টায় শহীদ মোস্তফা খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ওড়ানো হয়।মঠ বা‌ড়িয়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী অ‌ফিসার মোহাঃ আব্দুল কাইউম। বক্তব্য শেষে থানা পুলিশ,বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST