August 1, 2026, 1:47 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার ৯

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামী সহ বিভিন্ন অপরাধের দায়ে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ,চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধী এবং সাজাপ্রাপ্ত পলাতকদের দ্রুততম সময়ে গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

অভিযানে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নয়জনকে গ্রেফতার করে পুলিশ।এর মাঝে এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম ত্রিশালের উজানদাসপাড়া, ধানীখোলা কুড়েরপাড় থেকে ত্রিশাল থানা পুলিশের সহায়তায় ধর্ষন মামলার আসামী ফারুক আহম্মেদ মৃধাকে গ্রেফতার করে। এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলজিইডি ভবনের সামনে থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ সিফাত, এস আই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম বাঘের কান্দা থেকে মাদক মামলায় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো,সাইদুল ইসলাম ওরফে হাতকাটা সাইদুর, সুমন মিয়া ও মোঃ ফয়সাল।

তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসআই সোহেল রানা,২নং পুলিশ ফাড়ি, এর নেতৃত্বে একটি টীম নতুন বাজার এলাকা থেকে নিয়মিত মামলার আসামী নাহিদুল ইসলাম জয়, এসআই উত্তম কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অন্যান্য মামলার আসামী মোঃ মানিক মিয়াকে গ্রেফতার করে।

এছাড়া এএসআই হযরত আলী এবং এএসআই জহিরুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা করে আদালতের পরোয়ানা ভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো,পাটগুদাম রেলকোয়া র্টারের রায়হান হোসেন ও বাড়েরার পাড় ঘাগড়ার মোঃ রফিকুল ইসলাম লুকু।সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST