November 22, 2026, 11:37 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাব ১৪ এর অভিযানে আটক ০৭ (সাত) দালালের কারাদন্ড

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানে নিয়ে র‌্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ, অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা ইতোমধ্যে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।

এরই ধারাবাহিকতায়, অদ্য ১২/১০/২০২৩ খ্রি. তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় অধিনায়ক, র‌্যাব-১ ৪ ময়মনসিংহ এর নির্দেশক্রমে র‍্যাব-১৪ এর একটি চৌক স আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় দালাল চক্রের ১। মোঃ শামছুল আলম(৪১), পিতা-মোঃ জামাল উদ্দিন,পাতারিয়া,

২। বিজয় দাস হরিজন (৪৫), পিতা-রঘুনাথ হরিজন, সাং-নতুন বাজার হরিজন পাড়া, ৩। মোঃ তুষার আহম্মেদ (২৬), পিতা-আঃ হান্নান, সাং-চরপাড়া, ৪। মোঃ রতন মিয়া (৪৭), পিতা-আঃ রউফ, সাং-চরপাড়া বউ বাজার, ৫। মোঃ আলাল উদ্দিন (৩২), পিতা-মৃত মজিবর রহমান, সাং-চর কালিবাড়ী, ৬। মোঃ জুয়েল মিয়া (২৬), পিতা-মোঃ শহিদ মিয়া, সাং-গনে শ্যামপুর, সকলের থানা-কোতোয়ালী, ৭। পাভেল (২৩), পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-সিঙ্গীমারী, থানা-ফুলপুর, বর্তমান সাং- ময়মনসিংহ পার্সপোট অফিস সংলগ্ন, থানা-কোতোয়ালী, সকলের জেলা-ময়মনসিংহ দেরকে আটক করে। আটককৃতদের ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক প্রত্যেককে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামীদের‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত এবং বিভিন্ন সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাঁধা প্রদান করে আসছিল। দালাল চক্র নির্মূলে র‌্যাবের এমন অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ধৃতদের ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST