November 23, 2026, 1:29 pm
শিরোনামঃ
কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে কাওয়ালী অনুষ্ঠানে হামলা–ভাঙচুর

Reporter Name

আবু সালেহ মো.মূসা, ময়মনসিংহ:

অনুষ্ঠান চলাকালে হঠাৎ চালানো হয় হামলা”ভিডিও থেকে নেওয়া।
ময়মনসিংহ সদরে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে থানা ঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে ওই হামলা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাত ১১টার দিকেএকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়,পাঞ্জাবি পাজামা ও টুপি পরা দুই শতাধিক মানুষ এ অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় মঞ্চ ও শতাধিক চেয়ার এবং সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হয়।

শিল্পী মিজান বাউলা বলেন,৪৫ বছর ধরে হযরত শাহ্সুফীসৈয়দ কালু শাহ (রাঃ)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালী অনুষ্ঠান হয়ে আসছে, কোনোদিন এমন হয়নি। আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি তখন বড় মসজিদ মাদ্রাসার একদল হুজুর এসে হামলা ভাঙচুর শুরু করে। আমাদের ২-৩ জন আহত হয়। ভাঙচুর করা হয় প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিষ্টেম এবং মঞ্চ। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি থানার সামনে এমন ঘটনা কখনো কাম্য ছিল না।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান রহ. মাদ্রাসার ছাত্ররা কাওয়ালী অনুষ্ঠান ভাঙচুর করে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চেয়ার মঞ্চ ভাঙচুর করা হলেও কেউ আহত হয়নি। বিষয়টি কেন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST