November 22, 2026, 11:48 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে রাকিব হত্যাকান্ড ডিবি ও র‍্যাবের অভিযানে গ্রেফতার ৮

Reporter Name

স্টাফ রিপোর্টার –

ময়মনসিংহে চাঞ্চল্যকর আবদুর রাজ্জাক রাকিব হত্যার পাঁচদিন পর প্রধান আসামি মহানগর যুবলীগের বহিস্কৃত সদস্য ইয়াছিন আরাফাত শাওনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মাঝে শাওনের বড় ভাই মামলার দুই নম্বর আসামী মাসুদ পারভেজসহ অন্য পাঁচজন রয়েছে। বৃহস্পতিবার সাভারের আমিনবাজার এলাকা থেকে তাদের ডিবি পুলিশ গ্রেফতার করে। শাওন ও তার ভাই পারভেজ ছাড়া গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- মামলার এজাহারভুক্ত আসামী আনিছুর রহমান ফারুক, তাদের সহযোগী মোঃ মানিক, মোঃ মবিন ও শান্ত।

অপরদিকে এ মামলার অন্যতম হোতা প্রান্ত ও রাহাতকে আটক করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। এ নিয়ে রাকিব হত্যাকান্ডে নয়জনকে গ্রেফতার করা হয়েছে।গত শনিবার সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জের চায়নামোড় টোলবক্স এলাকায় মাইক্রোবাসকে সাইড না দেওয়াকে কেন্দ্র করে ট্রাক চালককে অহেতুক মারধর করেন শাওন তার লোকজন। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন স্থানীয় আব্দুর রাজ্জাক রাকিব নামে এক যুবক।

এ সময় আহত হন বাস চালক সাদেক আলী ও শহীদ মিয়া এ ঘটনায় রবিবার শাওনকে প্রধান আসামি করে আরো১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে মামলা করেন।

ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয়রা মাজহারুল ইসলাম নামে আরো এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে প্রধান আসামি শাওনসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মনববনন্ধন ও বিক্ষোভ করে নিহত রাকিবের স্বজন ও এলাকাবাসী।



Our Like Page
Developed by: BD IT HOST