July 30, 2026, 8:17 pm
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে হেলথ কেয়ার প্রা: হাসপাতাল বন্ধ ঘোষনা : মালিকসহ তিনজন আটক

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ আব্দুল্লাহ আল মামুন হেলথ কেয়ার প্রা: হাসপাতালের মালিকসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করেছেন।জিজ্ঞাসাবাদে অপরাধ প্রমানিত হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জানা যায় ডিবিতে কর্মরত এসআই লুৎফর এর স্ত্রীর ডেলিভারী হবার কথা – হাসপাতালের মালিক সুচিকিৎসা না দিয়েই কাউন্টারে টাকা জমা দিতে বলেন।রোগীর অবস্থা খারাপ দেখে এসআই লুৎফর তার স্ত্রীকে হাসপাতালে নিতে চাইলে হাসপাতাল মালিক লিফট বন্ধ করে দেন।

কোন উপায় না দেখে সিঁড়ি দিয়ে নামাতে গেলে রোগীর সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার গর্ভের বাচ্চা মারা যায় এবং তার শারীরিক ক্ষতি হয় এতে তার শরীরে ৯ ব্যাগ রক্ত দিতে হয়েছে।

এই সংবাদে স্হানীয় সাংবাদিকগন বিস্তারিত ঘটনা জানতে গেলে মালিকপক্ষ তাদের চাঁদাবাজ বলে আখ্যায়িত করে।এই সংবাদ প্রচার হলে সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাইফুল ইসলাম খান ৭ আগস্ট বৃহস্পতিবার তিন সদস্য তদন্ত কমিটি ও হাসপাতাল বন্ধ ঘোষনা করেন।

হাসপাতালটি ২০২২/২৩ অর্থ বছরের পর তার কোন লাইসেন্স নেই বলে স্বারক নং -৩৪০৩ এ জানা যায়।এই বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম জানান তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST