July 16, 2026, 5:26 am
শিরোনামঃ
মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে : ডিসি ময়মনসিংহ প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন মাসকান্দা গণসার মোড়ে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বন্যাকবলিত মানুষের জন্য নিয়মিত ভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার, মামলা ৫৮ ভালুকার বনলতা আদর্শ গ্রামে সরকারি জমি কেনাবেচা ও রুম ভাড়া দেওয়ার অভিযোগ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ ময়মনসিংহে এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান : বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও মদের বোতল জব্দ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর যানজট নিরসন ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ০১:০০ ঘটিকায় মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় যানজট কমানো, যাত্রীসেবা উন্নত করা এবং সড়ক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা সম্ভব হবে। একই সঙ্গে এ উদ্যোগ নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রমের সূচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানমহাখালী টার্মিনালের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট সুধীজন।



Our Like Page
Developed by: BD IT HOST