August 29, 2026, 11:18 am
শিরোনামঃ
সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের খাদ্য নিয়ে দুর্নীতি করলে কাউকে রেহাই দেওয়া হবে না : খাদ্য মন্ত্রী সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাং লাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বা র), পিপিএম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মাদ ক,সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ব্যাপক কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ দমনে পুলিশের ঈর্ষণীয় সাফল্য রয়েছে।আইজিপি আজ দুপুরে রাজশাহী মেট্রোপলি টন পুলিশ লাইন্সে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম আ য়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে প্র ধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, আমরা সবাই মিলে একযোগে কাজ ক রে জঙ্গিবাদের ভয়াল থাবা যেভাবে নিয়ন্ত্রণ করেছি, মাদকের করাল গ্রাস থেকেও আমাদের পরবর্তী প্র জন্মকে রক্ষা করতে সক্ষম হবো।আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।

তিনি বলেন,সন্তান কোথায় যায়,কার সাথে মিশে তা র খোঁজ-খবর রাখা অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব। পরবর্তী প্রজন্মকে মাদকের করাল গ্রাস থে কে মুক্ত রাখতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।পুলিশ প্রধান বলেন, একটা সময় ছিল যখন গ্রামে শুধু কুঁড়েঘর দেখা যেত। আর এখন গ্রা মে পাকা ঘরের সংখ্যা বাড়ছে,টিনের ঘরও আছে। কিন্তু কুঁড়েঘর হারিয়ে গেছে। কুঁড়েঘর থাকলেও বর্ত মান সময়ে সেখানে গবাদি পশু,জ্বালানি কাঠ রা খা হয়,অথবা রান্নার ঘর হিসেবে ব্যবহার করা হয়। তি নি বলেন, এটা কিভাবে সম্ভব হয়েছে?এটা সম্ভব হয়েছে জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মান নী য় প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির কারণে। দে শে যদি স্থিতিশীল আইন-শৃঙ্খলা না থাকে তাহলে বি নিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয় না। দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় আছে বলেই আজ দেশের উন্নয়ন হচ্ছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছি। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা।পরে আইজিপি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।এছাড়া, তি নি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ,রাজশাহী রেঞ্জ ও রাজশাহীস্থ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে রাজ শাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার, কমিউনিটি পুলিশিং রাজশাহী মহানগর শা খার আহবায়ক প্রফেসর ড. আব্দুল খালেক,রাজ শাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউ ল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বা তেন বিপিএম,পিপিএম,জেলা প্রশাসক আব্দুল জ লিল প্রমুখ বক্তব্য রাখেন।



Our Like Page
Developed by: BD IT HOST