October 27, 2026, 10:39 am
শিরোনামঃ
এইখানে প্রত্যেক ওসির ডিউটি এলাকায় জুলাইয়ে শহীদে  সংখ্যা সর্বনিম্ন ১০জন থেকে সর্বোচ্চ ২০০ জন পর্যন্ত হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসক খুন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে রাজশাহীবাসী। রবিবার (২৯ অক্টোবর) রাতে দুটি পৃথক ঘটনায় দুজন চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা । এদের মধ্যে একজন চেম্বার শেষে বাড়ি ফেরার পথে এবং অন্য জনকে তার নিজস্ব চেম্বার থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার জামিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত এ দুই চিকিৎসক হলেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ এবং কৃষ্টগঞ্জ এলাকার পল্লীচিকিৎসক এরশাদ আলী দুলাল।

সূত্রমতে জানা গেছে, রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকে ল কলেজে লেখাপড়া শেষে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখ তেন ডা. কাজেম আলী আহমেদ। প্রতিদিনের মতো রবি বার রাত পৌনে ১২টার দিকে লক্ষ্মীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার শেষে উপশহরের বাড়ি ফিরছিলেন। এ সময় বর্ণালীর মোড় সংলগ্ন কলাবাগান এলাকার নির্জন সড়কে তার মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই সন্ত্রাসীরা।

পরে স্থানীয়রা রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থা য় মারা যান। তবে হত্যার কারণ এখন পর্যন্ত জানাতে বা উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ।

এদিকে একই দিন সন্ধ্যায় রাজশাহী নগরীর উপকণ্ঠ পবা উপজেলার পারিলা ইউনিয়নের কৃষ্টগঞ্জ বাজারের পল্লীচি কিৎসক এরশাদ আলী দুলালকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার চেম্বার থেকে মাইক্রোতে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী।রাত পৌনে ৮টার দিকে নগরীর সিটি হাট এলাকার একটি নির্জন রাস্তার ওপর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, তার চাচার সঙ্গে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুলালকে হত্যা করা হতে পারে।

এদিকে অল্প সময়ের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া চলমান আছে। হত্যাকারীদের ধরতে কাজ করছে পুলিশ।’



Our Like Page
Developed by: BD IT HOST