August 5, 2026, 11:52 am
শিরোনামঃ
চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রামগঞ্জে ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাসুম সহ ৬ বিরুদ্ধে মোবাইল ছিন্তাই ও চাদাঁর দাবীতে নির্যাতনের অভিযোগ

Reporter Name

মোঃ আরিফ হোসেন নিজস্ব প্রতিবেদন:

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলাধীন ৬নং লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ বিন মাসুম এবং তার সহযোগী রাতুল, কাউছার হোসেন সহ অজ্ঞাত ৬ জনের বিরদ্ধে মোবাইল ছিন্তাই ও ৫০ হাজার টাকা চাদাঁর দাবীতে চাকুরীজীবিকে বাগানে আটকিয়ে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মোহাম্মদিয়া তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করলে পুলিশ ৩জনকে আটক করে মোবাইল উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় ফতেহপুর ব্রিজ নামক স্থানে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে দক্ষিন কালিকাপুর ওয়ার্ড়ের সাবেক মেম্বার জহিরুল ইসলাম,মধ্য দরবেশপুর ওয়ার্ড় মেম্বার ইয়াসিন আলম,মধ্য দরবেশপুর ওয়ার্ড় মেম্বার আলাউদ্দিন,পশ্চিম করপাড়া ওয়ার্ড় মেম্বার আবুল কালাম দেলু সহ কয়েকজন বৈঠকে বসেও মাসুম সহ ৩জন পলাতক থাকায় কোন সির্দ্ধান্ত নিতে পারেনি।

বিভিন্ন সুত্রে জানায়, মধ্য করপাড়া গ্রামের শেখ আবু তাহের এর পুত্র ইয়াসিন ওরপে ইমরান চাটখিল থানাধীন সাহাপুর বাজারের বিসমিল্লাহ ইলেকট্রনিক্স চাকরি করেন। বৃহস্পতিবার সাপ্তাহিক টাকা কালেকশন করে ফতেপুর ব্রিজের উপর এক ভাগ্নির সাথে কথা বলছে। এমন সময় মাসুম এসে মোবাইল কুরুচিপূর্ন মন্তব্য করে নানা ভয়ভীতি দেখি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এবং তার সহযোগী রাতুল ও কাউছার সহ ৮ জন খবর দিয়ে এনে ইয়াছিনকে ব্যাপারী বাড়ির বাগানে নিয়ে ৫০ হাজার টাকা চাদাঁ দাবীতে নির্যাতন করতে থাকে। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেন। খবর পেয়ে ইয়াছিনের স্বজনেরা উপস্থিত হলে মাসুম ও তার স্বজনেরা ইয়াছিনকে পশ্চিম করপাড়া ওয়ার্ড় মেম্বার আবুল কালাম টেলুর বাড়ির সামনে রেখে পালিয়ে যায়

মধ্য করপাড়া ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন বলেন, বিষয়টি শুনেছি এবং এঘটনায় মোহাম্মদীয় তদন্ত কেন্দ্রেও পুলিশ কে অবহিত করেছি।পশ্চিম করপাড়া ওয়ার্ডের মেম্বার আবুল কালাম টেলু জানান, আমার বাড়ির সামনে ফেলে রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তারা।মোহাম্মদীয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ মমিনুল হক জানান, এই ঘটনাঢ একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST