October 24, 2026, 3:54 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রামগঞ্জে ২০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন এ-র উদ্বোধন করলেন এমপি আনোয়ার খাঁন

Reporter Name

মোহাম্মদ আলী লক্ষীপুর প্রতিনিধি।

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১০টি ইউনিয়নে শীতার্ত জন সাধারনের মধ্যে ২০ হাজার কম্বল বিতরন এর উদ্বোধন করেছেন ২৭৪-লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খাঁন আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আনোয়ার খান এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বরন করেন, তিনি সবাই কে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আহবান জানান,

একুশে জানুয়ারী এদিন ২০ হাজার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বিভিন্ন পয়েন্টে পৃথক আয়োজনে নিজেই উপস্থিত থেকে এসব কম্বল শীতার্ত অসহায় মানুষের কারো হাতে ও আবার কারো গায়ে জড়িয়ে দেন। এমপির হাতের নতুন কম্বল পেয়ে অনেকটাই খুশি দুঃস্থ পরিবারের মানুষগুলো। এ সময় অনেকেই দু’হাত তুলে এমপির জন্য দোয়া করেন। এমপি আনোয়ার খাঁন সবার কাছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দেয়া চান।

এমন পি আনোয়ার খাঁন প্রতিবছরের ন্যায় এবারও ব্যক্তিগত অর্থে এসব কম্বল শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করছেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন,রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক,সাবেক মেয়র বেলাল আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী,কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খোকন,

লক্ষীপুর জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ সহ প্রমুখ।এছাড়াও তিনি নিচহরা,দরবেশপুর,আলীপুর ,জয়পুরা উচ্চ বিদ্যালয়,ব্রমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ,মাঝিরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন।এসময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য

ড.আনোয়ার হোসেন খান বলেছেন,আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে তখনই দেশের মানুষের জন্য কাজ করে,একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেজন্য সরকারের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। ‘এদেশের মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শীত কিংবা বর্ষা যেকোনো ঋতুতে সৃষ্ট সমস্যা লাগলে সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। তিনি আরও বলেন,বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত হয়। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি।

দেশের প্রত্যেক গ্রামকে শহরে রুপান্তর করা হয়েছে এখন গ্রামে বসে শহরের সকল সুযোগ-সুবিধা পাও য়া যাচ্ছে। দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার পক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। এবং আগামী নির্বাচন এ আওয়ামী লীগ করে ভোট দেওয়ার জন্য আহবান জানান।



Our Like Page
Developed by: BD IT HOST