September 1, 2026, 10:43 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট : মা-ভাই আহত অপরাধীদের গ্রেফতারের দাবি

Reporter Name

রাকিবুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নওরোজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি শরীফ ভুইয়া র জাঙ্গীর গ্রামের বাড়িতে গত ২৪ মার্চ শুক্রবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।গতকাল২৫ মার্চ পাঁচজনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও পূর্ব শত্রুতার জের ধরে ১০/১২ জনের একদল সন্ত্রাসী রামদা,ছুরি,হকি স্টিক,কুড়াল,এসএসপাইপ সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায় হামলাকারীরা নগদ টাকা,স্বর্ণালংকা র সহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক শরীফ ভুইঁয়ার মা জাহানারা বেগম (৫০) ও ছোট ভাই রাকিবুল ইসলামকে (২৪) রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এই সময় সাংবাদিক শরীফ বাড়িতে ছিলেন না।

এ ঘটনায় মোঃ শরীফ ভূইয়া বাদী হয়ে জাঙ্গীর গ্রামের মাসুদ(৩৬),সোহেল(৪০),আব্দুর রউফ(৪২),মোবারক( ৪৬),নুরু মিয়াকে(৪৪) আসামী করেরূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফ এম সায়েদ বলেন,মামলা রুজু করা হয়েছে আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST