November 23, 2026, 12:05 pm
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঘোষণা শ্রেষ্ঠ ওসি মোসলেহ্ উদ্দিন,শ্রেষ্ঠ টিআই সাজ্জাদ কবির

Reporter Name

 

নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের সভাপত্বিতে লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন হয়েছে বলে জানা যায়। কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও জেলার শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) মোঃ সাজ্জাদ কবির কে ঘোষণা করা হয়েছে বলে সূত্র থেকে জানা যায়।

আরো জানা যায় ট্রাফিক বিভাগ,লক্ষ্মীপুর,শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন পরবীল কুমার নাথ,সার্জেন্ট,ট্রাফিক বিভাগ,লক্ষ্মীপুর,শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজালাল,এটিএসআই, ট্রাফিক বিভাগ,লক্ষ্মীপুর,শ্রেষ্ঠ এটিএসআই এবং মোঃ আবদুস সামাদ,কনস্টেবল, ট্রাফিক বিভাগ,লক্ষ্মীপুর, শ্রেষ্ঠ ট্রাফিক কনস্টেবল হিসেবে বিবেচিত হওয়ায় ক্রেস্ট, সনদপত্র ও উপহার প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী,সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদুল হোসাইন,মেডিকেল অফিসার,পুলিশ হাসপাতাল মোহাম্মদ বাকী বিল্লাহ, ডিআইও-১ মোঃ আজিজুর রহমান,ওসি (ডিবি), কোর্ট ইন্সপেক্টর,আরআই (পুলিশ লাইন্স),টিআই (প্রশাসন),সকল থানা,ফাঁড়ি,তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST