September 2, 2026, 7:03 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে চেক জালিয়াতি মামলায় চেয়ারম্যানের বিরুদ্ধে হাজির হওয়ার আদেশ দেন আদালত

Reporter Name

  • নূর মোহাম্মদ, লক্ষ্মীপুর: পাঁচ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালেহ উদ্দিন মানিকের নামে সমন জারি করেছেন আদালত।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রগঞ্জ আমলী আদালতের বিচারক বেলায়েত হোসেন এ আদেশ দেন।

এতে আগামী ৭ নভেম্বর চেয়ারম্যান মানিককে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মানিকের বাড়ি কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামে।

মামলার বাদী জসিম একই ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের বাসিন্দা ও গ্রাম্য চিকিৎসক। স্থানীয় বাজারের ওষুধের ফার্মেরি রয়েছে তার।

বাদীর আইনজীবী রেহানুল ইসলাম বলেন, পল্লী চিকিৎসক জসিম উদ্দিন বাদী হয়ে মানিকের নামে মামলা দায়ের করেন। এতে আদালত সমন জারি করেছেন। এর আগে ১ আগস্ট বাদীর টাকা ফেরত দেওয়ার জন্য অভিযুক্তকে লিগ্যাল নোটিশ দেওয়া হলেও তিনি টাকা পরিশোধ করেননি।

এজাহার সূত্রে জানা যায়, মানিক ও জসিমের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে। গত ফেব্রুয়ারিতে জসিমের কাছ থেকে মানিক পাঁচ লাখ টাকা ধার নেন। গত ১২ এপ্রিল ওই টাকা নগদ না দিয়ে মানিক তার অগ্রণী ব্যাংক হিসাবের (নং০২০০০১৫৫১০৯৬০, দাসেরহাট শাখা) একটি চেক (নং-১২০১, ৯১৬৬৭৪৩) জসিমকে দেন।

২৮ জুলাই চেক নগদায়নের জন্য জসিম জমা দেন কিন্তু মানিকের ব্যাংক হিসেবে কোনো টাকা ছিল না। এতে চেকটি কর্তৃপক্ষ ডিজঅনার করে। এতে টাকা ফেরত পেতে ১ আগস্ট আইনজীবীর মাধ্যমে চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এরপরও তিনি টাকা ফেরত দেননি।

বাদী জসিম উদ্দিন বলেন, ব্যাংক হিসেবে টাকা না থাকা সত্ত্বেও মানিক প্রতারণার উদ্দেশে আমাকে চেক দিয়েছে। বারবার টাকা চেয়েও তার কাছ থেকে আদায় করা যায়নি। এতে বাধ্য হয়েই আদালতের স্মরণাপন্ন হলাম।

কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ উদ্দিন মানিকের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ থাকায় এ নিয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST